বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

চুনারুঘাটে মামুন হত্যা মামলায় ৭ আসামীর ১ দিনের রিমান্ড মঞ্জুর

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামের মীর নুর মোহাম্মদ (সিরাজ মিয়া) এর ছেলে মামুন মিয়া (১৬) হত্যা মামলায় ৭ আসামীর ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। রবিবার চুনারুঘাট থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম আটক ৭ আসামীর ১ দিনের রিমান্ডের জন্য আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড মঞ্জুর করা আসামীরা হল, উপজেলার কেউন্দা গ্রামের রাহিদ মিয়া (৪৫), রফিক মিয়া (৩২), লাল মিয়া (৪২), কিজির মিয়া (৩৭), চাঁন মিয়া (৩৫), কাপুড়িয়া গ্রামের আক্কাছ মিয়া (৪০), কেউন্দা গ্রামের মনজু মিয়া (৩৩)।
উল্লেখ্য, গত ১৭ আগষ্ট বৃহস্পতিবার কিশোর মামুন হত্যার আসামীরা হবিগঞ্জ আদালতে হাজির হয়ে জামিনের জন্য আবেদন করলে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক লায়লা মেহের বানু জামিন নামঞ্জুর করে উক্ত ৭ আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com