রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সিএনজি শ্রমিকদের দু’গ্র“পের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশত ॥ ইনাতগঞ্জ বাজার রণক্ষেত্র

  • আপডেট টাইম রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৬৩৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে সিএনজি শ্রমিকদের দুগ্র“পের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ইনাতগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। গতকাল শনিবার দুপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্র“পের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইনাতগঞ্জ পূর্ব বাজার ও পশ্চিম বাজারে দুইটি সিএনজি ষ্ট্যান্ড রয়েছে। দুইটি ষ্ট্যান্ড পরিচালনার জন্য পৃথক সমিতি রয়েছে। পূর্ব বাজার ষ্ট্যান্ডের নেতৃত্বে রয়েছেন সমিতির সভাপতি শিমুল মিয়া ও অপর ষ্ট্যান্ডের নেতৃত্বে রয়েছেন রুবেল আহমেদ। পূর্ব বাজার ষ্ট্যন্ডের দাবী পশ্চিম বাজারের ষ্ট্যান্ড তাদের অধীনে থাকতে হবে। পশ্চিম বাজারের ষ্ট্যান্ড শ্রমিকরা তা মেনে নেয়নি। এ নিয়ে প্রায় দুই মাস ধরে উভয় সমিতির শ্রমিকদের মধ্যে বিরোধ চলে আসছে। এক পর্যায়ে তাদের বিরোধ চরম আকার ধারণ করে। এর জের ধরে গতকাল শনিবার দুপুরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে পিকল, রামদাসহ বোতল ব্যবহার করা হয়। এ সময় ইনাতগঞ্জ বাজার রণক্ষেত্রে পরিণত হয়। ব্যবসায়ীরা দোকান পাঠ বন্ধ করে নিরাপদ আশ্রয় নেন। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেলুর রহমান, নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমানসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতরা হলেন, শিমুল মিয়ার পক্ষের ফয়ছল আহমেদ, জাকারিয়া, নুরকাছ উদ্দিন, টিপু, তফু মিয়া, শাহীন আহমেদ, রাসেল, জুনু মিয়া, শিবলু মিয়া, এনামুল ও রাজন মিয়া এবং রুবেলের পক্ষের সালাম, রবিউল হোসেন, আশরাফ উদ্দিন, রাসেল মিয়া, দীপু, সুরেজ, লিলজার, আমির হোসেন, কামরান, নোমান, সায়েদ। আহতদের নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ইনাতগঞ্জে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com