শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

ঈদকে সামনে রেখে শহরে ছিনতাইকারী চক্র সক্রিয়

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ঈদুল আযহাকে সামনে রেখে হবিগঞ্জ শহরে ছিনতাইকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। পুরুষদের পাশাপাশি এক শ্রেণীর মহিলারাও এ কাজে জড়িয়ে পড়ছে। গতকাল শুক্রবার বিকালে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে দুই মহিলাকে আটক করেছে জনতা। পরে তাদেরকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়। আটকরা হল ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ডাকাত সর্দার জাহাঙ্গীর আলমের স্ত্রী রেছপা (২৫) ও জাহির মিয়ার স্ত্রী নার্গিস আক্তার (২৫)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কোরবানীর ঈদ উপলক্ষে কেনাকাটা করতে আসেন বাঘাসুরা গ্রামের জনৈক জুই আক্তার ও মরিয়ম আক্তার নামের দুই মহিলা। এ সময় উল্লেখিত দুই মহিলা তাদের কাছ থেকে মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ হাতিয়ে নেয়ার সময় দুই মহিলাকে জনতা আটক করে পুলিশে খবর দেয়। এসআই সুমন চন্দ্র হাজরার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায়, এরকম কাজ করতে গিয়ে এর আগেও তারা এক ডজনবার পুলিশের হাতে গ্রেফতার হয়। কারাগারে যাবার পর জামিনে বেরিয়ে এসে তারা আবারো একই অপকর্মে জড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com