বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

র‌্যাবের হাতে রূপম অপহরণ মামলার আসামী কলিমনগরের ছিদ্দিক গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৬২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জের রূপম মিয়া অপহরণ মামলার প্রধান আসামী ছিদ্দিক মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত ছিদ্দিক মিয়া শায়েস্তাগঞ্জের কলিমনগর গ্রামের হাফিজ উল্লার ছেলে। ২৪ আগস্ট দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এডি জে.এম ইমরানসহ একদল র‌্যাব সদস্য অভিযান চালিয়ে কলিমনগর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে। র‌্যাব ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ আগস্ট রূপম মিয়াকে অপহরণ করে ঢাকার সাভারে নিয়ে যায় অপহরণকারীরা। পরে রূপমের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মুক্তিপণ না পেয়ে অপহরণকারীরা তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে ২০ আগস্ট অজ্ঞান অবস্থায় শায়েস্তাগঞ্জে রাস্তার উপর ফেলে রাখা হয়। এ ব্যাপারে রূপমের পরিবার ছিদ্দিক মিয়াকে প্রধান আসামী করে ২৩ আগস্ট শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করে। এরই প্রেক্ষিতে ছিদ্দিক মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। তাকে শায়েস্তাগঞ্জ থানায় জিডির মূলে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com