শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

পানিতে ডুবে নবীগঞ্জে এক ব্যক্তির মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৫৪৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার রানীগাওঁ (রামপুর) গ্রামে পানিতে ডুবে কমর উদ্দিন (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকালে পরিবারের লোকজন নিজ পুকুর থেকেই তাঁর মৃতদেহ উদ্ধার করেছেন।
পারিবারিক ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের রানীগাওঁ (রামপুর) গ্রামের আলা উদ্দিনের ছেলে কমর উদ্দিন (৫০) সকাল ১১টার দিকে বাড়ির পুকুরে কচুরী পেনা কাটতে যান। বেলা ঘনিয়ে যাচ্ছে অথচ কমর উদ্দিন ঘরে না ফেরায় বাড়ি লোকজন খোজাঁখুজি শুরু করেন। তাদের ধারনা হয়তো বাজারে চা খেতে যেতে পারেন। পরে বাজারে খোজ করে না পেয়ে বেলা ৩টার দিকে পুকুরে তল্লাশী করে তাঁর মৃত দেহ উদ্ধার করা হয়। পরিবারের লোকজন জানান, কমর উদ্দিন দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগ ছিলেন। ইতিপুর্বে তিনি দু’বার হার্ট এ্যাটাক করেছেন। তাদের ধারনা পানিতে নেমে কচুরীপানা কাটতে যেয়ে হয়তো হার্ট এ্যাটাক করে পানিতে তলিয়ে যান। এতে মৃত্যু বরণ করেছেন। পরে সন্ধ্যায় জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com