মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি ৫ লাখ টাকার মালামাল লুটপাট

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে পরিবারের সদস্যের বেধে অস্ত্রের মুখে জিম্মি করে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি সংগঠিত হয়েছে। এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে ৮-৯ জনের মুখোশধারী একদল ডাকাত উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের বাসিন্দা ধন মিয়ার পুত্র সৌদি প্রবাসী আমীর হোসেনের বাড়িতে হানা দেয়। এ সময় বসত ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত পা বেধে লুটপাট চালায়। এ সময় ডাকাতরা ৭ভরি স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ ৫ লক্ষাধিক টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়।
দীর্ঘদিন পর সৌদি আরব থেকে বাড়ি আসেন ধন মিয়ার পুত্র আমীর হোসেন। মূলত সম্প্রতি প্রবাস থেকে বাড়িতে আসাকে কেন্দ্র করেই ডাকাতদল টার্গেট করে হানা দিয়েছে বলে ধারণা করছেন এলাকাবাসী। এ ঘটনায় এলাকায় ডাকাত আতংক বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com