সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ যুক্তরাষ্ট্রে ২ সপ্তাহের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির। বাংলাদেশ সময় গত রাত ১২টায় তিনি অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি হযরত শাহজালাল (রঃ) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
উল্লেখ্য, গত ৬ আগস্ট রাতে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজউকের একটি অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে সেখানে যান। যুক্তরাষ্ট্র যাওয়ার পথে যুক্তরাজ্যে নিকটাত্মীয়ের বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগদান করেন তিনি। সেখান থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যান। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে একাধিক অনুষ্টানে যোগদান করেন এমপি আবু জাহির।
উক্ত সফরে গাজীপুরের সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এবং রাজউকের চেয়ারম্যান আব্দুর রহমানসহ রাজউকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন। এছাড়া এমপি আবু জাহিরের স্ত্রী আলেয়া জাহির ও পুত্র ইফাত জামিল তার সাথে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com