মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৬৭৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ পুলিশী নিষেধাাকে উপেক্ষা করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল হবিগঞ্জ জেলা শাখা দলের ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। সংগ্রামের ও অগ্রযাত্রার ৩৭ বছরের চেতনাকে ধারণ করে গতকাল শনিবার সকালে প্রধান সড়কে র‌্যালী বের করে স্থানীয় মুসলিম কোয়াটারে সমাপ্ত করা হয়। এই সময় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডঃ আফজাল হোসেন, সৈয়দ আজহারুল ইসলাম বাকু, কাজী হুমায়ুন আহমেদ রাজু, হাসবি সাঈদ চৌধুরী, আব্দুল কাইয়ুম, মাকসুদুর রহমান উজ্জ্বল, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলমপনা চৌধুরী মাসুদ, আব্দুল আহাদ আনসারী, সাইফুর রহমান রিপন, কুতুব উদ্দিন শামীম, এডঃ মাফুজুর রহমান চৌধুরী খোকন, হাফিজুর রহমান, মিজানুর রহমান সোহেল, আব্দুস সাত্তার রনি, আল আমিন, শাহ জাহাঙ্গীর আলম, পাপন দত্ত চৌধুরী, মোজাহিদ চৌধুরী, এবাদ খান, মোস্তাফিজুর রহমান পলাশ, এনামুল হক মিঃ এনাম, সাইফুল ইসলাম রকি, আফজাল চৌধুরী, রাশেদুজ্জামান রকি, মোশারফ আহমেদ সোহেল, শাহ আলম, আরিফুল ইসলাম, মহিদুল ইসলাম, নুরুল হক, দিপু মিয়া প্রমুখ।
সন্ধ্যায় নেতা-কর্মীদেরকে নিয়ে দলীয় কার্যালয়ে কেক কাটেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান । এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদল সভাপতি এডঃ কামাল উদ্দিন সেলিম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম.জি মোহিত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মহিবুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আব্দুল আওয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন চৌধুরী দিলু, গাজী খান আফজল, এডঃ আব্দুল আজিজ, হারুনুর রশিদ হারুন, নুরুল হক লিটন, আলম উল্লাহ  প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com