সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জে আইএফসি’র ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৬১০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস কমিউনিটি (আইএফসি) হবিগঞ্জ এর উদ্যোগে ফ্যামিলি গেট টুগেদার ২০১৭ আয়োজন করা হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের আমির চান কমপ্লেক্সের মাহিমা কমিউনিটি সেন্টারে আইএফসি’র ফ্যামিলি গেট টুগেদার ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। আইএফসি’র সভাপতি মহিবুর রহমান টিপু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়নাল আনাম খান শাহীনের সঞ্চালনায় অত্যান্ত জাকজমকপূর্ণ পরিবেশে ফ্যামিলি গেট টুগেদার হয়ে উঠে প্রানবন্ত। এতে উপস্থিত ছিলেন আইএফসি’র সম্মানিত উপদেষ্টা আব্দুল আজিজ, এজাজ ঠাকুর চৌধুরী, আমিনুল ইসলাম বাবুল, গৌতম কুমার রায় ও মোঃ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উম্মেদ আলী শামীম, বেলাল উদ্দিন, তুহিন খান, মোঃ লুৎফুর রহমান, মনসুর আহমেদ চৌধুরী রুবেল, মোঃ মাসুক মিয়া, আব্দুল আহাদ, শামীম আফজাল, মোতাহের হোসেন রিজু, শিপন খান, লিটন বণিক, সলিল কান্তি রায় ঝুনা, ইয়াজদানী খান, সুদ্বিপ দাশ রুপু, প্রবীন রায়, সামছুল হক, মোঃ শরীফ উল্লাহ, মোঃ মোতাব্বির হোসেন, মিনহাজ উদ্দিন ঠাকুর খোকন, আব্দুল হক, মোঃ নুরুল আমীন, ধীমান কান্তি দাশ, আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। উক্ত ফ্যামিলি গেট টুগেদারে বাচ্চাদের জন্য ম্যাজিকসহ বিভিন্ন বিনোদন এবং প্রজেক্টরে ছিল কার্টুনসহ বিভিন্ন প্রদর্শনী। এছাড়াও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে ৫জন নারীকে মেধাবী পুরস্কার ও ৩ জন নারীকে সৌভাগ্যবান পুরস্কার প্রদান করা হয়। উপস্থিত ৯৫ জন শিশুর প্রত্যেককে ১টি করে আইএফসি’র কাপ প্রদান করা হয়। মোট ৬৯টি পরিবারের মধ্যে টিকেট র‌্যাফেল ড্র’র মাধ্যমে ৩টি পরিবারকে পুরস্কৃত করা হয়। এছাড়াও ৬৯টি পরিবারের প্রত্যেককে সম্মাননা ফ্যামিলি ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে নৈশ ভোজের মাধ্যমে ফ্যামিলি গেট টুগেদার ২০১৭ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com