সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

জাতীয় শোক দিবস উপলক্ষে মাধবপুরের আন্দিউড়া আওয়ামীলীগের আলোচনা সভা

  • আপডেট টাইম রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৬৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে আন্দিউড়া ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ শোক সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অপু চৌধুরী। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম মুসলিম। বিশেষ অতিথি ছিলেন উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়। বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ও চৌমুহনী ইউনিয়ন চেয়ারম্যান আপন মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি ও আদাঐ ইউনিয়ন চেয়ারম্যান ফারুক পাঠান, শাহজানপুর ইউনিয়ন চেয়ারম্যান তওফিক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি টিপু মিয়া, মাধবপুর পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ সেলিম। উপস্থিত ছিলেন আহাদ মেম্বার, মাখন চকদার, বীর মুক্তিযোদ্ধা আরজু মেম্বার প্রমূখ। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com