বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরের আবাসিক হোটেলে অভিযান ॥ ম্যানেজারসহ আটক ৫

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নাশকতার আশংকায় পুলিশ হবিগঞ্জ শহরের আবাসিক হোটেলগুলোতে সাড়াশি অভিযান চালিয়ে হোটেল ম্যানেজার ও বয়সহ ৫ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাত থেকে গতকাল শুক্রবার ভোর পর্যন্ত সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হকের নেতৃত্বে পুলিশ শহরের সিনেমা হল, কালীবাড়ি, চৌধুরী বাজারসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। আটককৃতরা হচ্ছে- দরবেশ আলীর পুত্র সিনেমা হল এলাকার শাপলা হোটেলের ম্যানেজার কাওসার মিয়া (৩০), ডাকঘর এলাকার খলিলুর রহমানের পুত্র হোটেল রয়েলের ম্যানেজার আজিজুর রহমান (২৫) ও হোটেল শিহাবের ম্যানেজার শাহিন মিয়ার পুত্র রুবেল (৩০), আেব্দুল মানিকের পুত্র হাটেল বয় আফজল (৩৫) ও শানু মিয়ার পুত্র ফয়জুল ইসলাম (৩০)। পুলিশ জানায়, তারা হোটেলের বিভিন্ন রোম ভাড়া দেয়। কিন্তু রেজিস্ট্রারে হোটেলে আগতকদের নাম না লিখায় তাদের আটক করা হয়। নাম লিপিবদ্ধ না করার সুবাদে হোটেলগুলোতে জঙ্গি ও নাশকতাকারী আশ্রয় নিতে পারে। ভবিষ্যতে এমন যাতে না হয় সেজন্য পুলিশ অভিযান চালিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com