বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিষপানে হবিগঞ্জ বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৬১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে আব্দাল মিয়া (১৬) নামের এক কলেজ ছাত্র বিষপানে মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। খবর পেয়ে সদর থানার এসআই নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে হাসপাতাল মর্গে প্রেরণ করে। জানা যায়, কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্রামের কাজল মিয়ার পুত্র হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজ ছাত্র আব্দাল মিয়া হবিগঞ্জ শহরের একটি ছাত্রবাসে থেকে পড়ালেখা করতো। পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সকালে সে বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। গতকাল শুক্রবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com