মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মইনুল আমীন বুলবুল এর মতবিনিময়

  • আপডেট টাইম রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের আউশকান্দি ইউনিয়নের সর্বস্তরের জনতার সাথে মত বিনিময় করলেন সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মইনুল আমীন বুলবুল। গত শুক্রবার বিকাল ৪ ঘটিকায় আউশকান্দি ইউনিয়ন কমপ্লেক্স ভবনের পার্শ্বে জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আউশকান্দি ইয়াকুবিয়া হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মোঃ কুতুব উদ্দিন চৌধুরী। পল্লী বিদ্যুৎ পরিচালক শফিউল আলম হেলালের পরিচালনায় ও বিশিষ্ট্য মুরব্বী সামছুল আলম কনা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মোঃ আতাউর রহমান, মুহিবুর রহমান হারুন, মোঃ তফাজ্জল হক, সৈয়দ আনহার আলী, হাজী সুহুল আমীন, হাজী শাহানুর আলম, কনর মিয়া, সিরাজ মিয়া, রুহেল আহমদ, ফারুক মিয়া, সুলতান মাহমুদ, রাজন আহমদ চৌধুরী, ফরহাদ আহমদ, রিপন আহমদ চৌধুরী, জহির আহমদ চৌধুরী, প্রমুখ। উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মইনুল আমীন বুলবুল তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন প্রবাসে থেকেও দেশের মানুষের জন্য কাজ করেছি। এদেশের মানুষ হয়তো আমাকে কম দেখেছেন যেহেতু আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। তাছাড়া মানুষের সেবা করাও নৈতিক দায়িত্ব মনে করে প্রবাসী জীবন রেখে দেশের মুনষের জন্য, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে আগামী উপজেলা পরিষদের নির্বাচনে আমাকে বিজয়ী করতে ইউনিয়নবাসী তথা পুরো উপজেলাবাসীর প্রতি আমি সবিনয় অনুরোধ জনাই। আপনারা আমার জন্য দোয়া ও ভোট দিয়ে সহযোগিতা করলে ইনশা আল্লাহ আমি উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী হব। সভা শেষে মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com