বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

গ্রেফতারকৃত মোস্তাক খাঁর রিমান্ড আবেদন শুনানীর তারিখ নির্ধারণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৬৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আটক মোস্তাক খাঁর ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানী অনুষ্ঠিত হয়েছে। তবে পুর্ণাঙ্গ শুনানীর জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার হবিগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সোলায়মানের আদালতে রিমান্ড আবেদন জানানো হয়। ইসলামি ব্যাংকে মোস্তাক খাঁর একাউন্টে প্রায় ২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন সিআইডির নজরে আসে। এতে নজরদারীতে রাখা হয় মোস্তাককে। দীর্ঘ নজরদারীর পর সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট মোস্তাক খাকে গত সোমবার বানিয়াচং থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তার বিরুদ্ধে হবিগঞ্জ সদর থানায় মানি লন্ডারিং আইনে একটি মামলা দায়ের করে সিআইডি।
এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর মালিবাগস্থ সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিআইডির বিশেষ পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, ২০১৪ সালের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত মোস্তাকের বিভিন্ন একাউন্টে তুরস্ক থেকে ১ কোটি ৮৬ লাখ টাকা আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com