বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাউরিয়াকান্দি গ্রামের ৩ টমটম চালককে হিয়ালা ষ্ট্যান্ডে মারধোর

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের হিয়ালা বাসষ্ট্যান্ডে কাউরিয়াকান্দি গ্রামের ৩ টমটম চালককে মারধোর করেছে ইমা চালকরা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টমটম চালক সমিতি ধর্মঘটের ডাক দিয়েছে। জানা যায়, গাড়ীতে যাত্রী উঠা নিয়ে কাউরিয়াকান্দি গ্রামের টমটম চালক হাজী ফুল মিয়া (২৯) এর সাথে ইমা সমিতির ম্যানেজার জাকির হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইমা শ্রমিকরা তাকে মারধোর শুরু করে। এ সময় ওই গ্রামের টমটম চালক মোঃ মানিক মিয়া (২৪) ও মোঃ সোহেল মিয়া (৩০) এগিয়ে আসলে তাদেরকেও মারধোর করা হয় এবং তাদের টমটম ভাংচুর করা হয়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় টমটম সমিতি সন্ধ্যায় আলম বাজারে এক প্রতিবাদ সভা করে। এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আশিক মিয়া, টমটম সমিতির সাধারণ সম্পাদক কাবিল হোসেন, ক্যাশিয়ার আব্দুল আলী, লাইন সেক্রেটারী নজির মিয়া, জাহাঙ্গীর আলম প্রমূখ। সভায় আজ থেকে হবিগঞ্জ-সুজাতপুর সড়কে টমটম শ্রমিকরা সুষ্টু বিচার না পাওয়া পর্যন্ত ধর্মঘট ঘোষণা করেন। পরে বিষয়টি মাইকিং করে এলাকায় প্রচার করা হয়। এ নিয়ে টমটম শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com