বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাকাইলছেওয়ে হাতুঁড়ে ডাক্তারের অপারেশনে গৃহবধূ মৃত্যু পথযাত্রী

  • আপডেট টাইম বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৭৫১ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জের কাকাইলছেও বাজারে হাতুঁড়ে ডাক্তার আলমগীর মিয়ার ভুল অপারেশনে রগ কেটেঁ গৃহবধূ সিলেট ওসমানী মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
জানা যায়, গত সোমবার সকাল ১১টায় কাকাইলছেও ইউনিয়নের কামালপুর গ্রামের সাহেদ আলী তাঁর স্ত্রী মোছাঃ সমলা খাতুনের (৩৮) ডান হাতের নিচে স্তনের পাশে একটি টিউমার চিকিৎসার জন্য কাকাইলছেও বাজারে রিয়াদ ফার্মেসীর হাতুঁড়ে ডাক্তার আলমগীর মিয়ার কাছে যান। এ সময় হাতুঁড়ে ডাক্তার আলমগীর মিয়া রোগীনির স্বামীকে বলেন আমি টিউমার অপারেশন করতে পারব তবে ২৫শ টাকা লাগবে। অন্য জায়গায় অপারেশন করতে আপনার অনেক টাকা খরচ হবে বললে রোগীনি সমলা খাতুনের স্বামী অল্প টাকায় অপারেশন করাতে রাজি হয়। ডাক্তার আলমগীর মিয়া তার রিয়াদ ফার্মেসীতে সমলা খাতুনের টিউমার অপারেশন করতে স্তনের পাশের রগ কেটেঁ ফেলে। এ সময় রোগীনি সমলার প্রচুর রক্তকরণ হলে তাকে সাথে সাথে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। সমলা খাতুনের অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার করেন। খোজঁ নিয়ে জানা যায় রিয়াদ ফার্মেসীর হাতুঁড়ে ডাক্তার আলমগীরের কোন বৈধ লাইসেন্স ও কাগজপত্র নেই। দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে এ কার্যক্রম করে আসছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com