বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কালেঙ্গা বিট অফিসারের অভিযানে রিজাভে অবৈধ ফার্নিচার দোকানসহ চোরাই কাঠ উদ্ধার

  • আপডেট টাইম সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জ রেঞ্জ-২ চুনারুঘাটের কালেঙ্গা বিট কর্মকর্তা হেলাল উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, মনির আহমদ ও আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারসহ এলাকাবাসীর সহযোগিতায় গতকাল রবিবার সকালে কালেঙ্গা বিট এলাকার রিজার্ভে গড়ে উঠা অবৈধ ফার্ণিচার দোকান, বসত ঘরসহ চোরাই কাঠ উদ্ধার করেছে বিট কর্তৃপক্ষ। বিট কর্মকর্তা হেলাল উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত কালেঙ্গা রিজার্ভ এলাকার তালতলা শিবিরসহ বিভিন্ন স্থানে গড়ে উঠেছে অবৈধ ফার্নিচার কারখানা ও চোরা কারবারীদের বসতঘর। চোরাকারবারীরা প্রতিনিয়ত কালেঙ্গা বিটের বিভিন্ন স্থান থেকে একাশি, মেনজিয়াম গাছ কেটে করাতকল থেকে গাছ ছিড়াই করে ফার্নিচার তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করছিল। এলাকাবাসীর সহযোগিতায় অবৈধ কারখানা ও অবৈধ বাড়ী উচ্ছেদ করা হয়। এ সময় ৪১ টুকরা একাশি গোল কাঠ সহ মিস্ত্রীর সরঞ্জামাদী আটক করা হয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা আব্দুল গফুর বলেন, দীর্ঘদিন যাবত এক শ্রেণীর বন কর্মকর্তাদের যোগসাজসে ওই অবৈধ ফার্নিচার কারখানা এবং বসত ঘর গড়ে তুলে অসাধু বনদস্যু কাঠ ব্যবসায়ীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com