বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ডাকাত সর্দার ঝিলকীর দুই সহযোগিকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৬৯৬ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার আলোচিত ডাকাত সর্দার সাইফুল ইসলাম ঝিলকীর অন্যতম সহযোগি আজম (৩৫) ও মনু মিয়া (৩০) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকালে বানিয়াচং থানার এসআই নাজমুল হাসানসহ একদল সদর হাসপাতাল থেকে তাদেরকে কোর্টে প্রেরণ করে। আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, উপজেলার আলোচিত ডাকাত ঝিলকীকে গ্রেফতারের পর উপজেলার কাগাপাশা গ্রাম থেকে তাঁর অন্যতম সহযোগী আরও ২ ডাকাতকে আটক করে জনতা।
বুধবার রাত সাড়ে ১০টায় তাদের আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। তারা হল বানিয়াচং উপজেলার আতুকুড়া গ্রামের আব্দুস সত্তারের পুত্র আজম (৩৫) ও একই উপজেলার পাহাড়পুর গ্রামের আব্দুস সালামের পুত্র মনু মিয়া (৩৩)।
পুলিশ জানায়, কাগাপাশা ইউনিয়নের ইউসুফপুর গাংপাড় গ্রামের নুর আলীর বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাদেরকে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com