বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে মাদক বিরোধী সমাবেশ

  • আপডেট টাইম রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৫৯৯ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাদক, জুয়া, ইভটিজিং বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিয়াউর রহমান। আব্দুল ছালাম মেম্বার এর সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোঃ মারুফ হোসেন, মজনু মিয়া সর্দার, হাজী মদরিছ মিয়া, মাওলানা জমির আলী, আব্দাল মাস্টার, সরাজ মিয়া প্রমুখ। বক্তারা মাদক, জুয়া ও চুরি-ডাকাতি রোধকল্পে পুলিশকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিশেষ অতিথির বক্তব্যে ইন্সপেক্টর (তদন্ত) জিয়াউর রহমান বলেন, সমাজ থেকে অপরাধ এবং অপরাধীকে নির্মুল করতে পুলিশ বদ্ধপরিকর। অপরাধী যেই হউক না কেন তাকে ন্যুনতম ছাড় দেবে না পুলিশ। এক্ষেত্রে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলেও তিনি অভিপ্রায় ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com