বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে খাদ্য গুদামের ভবন নির্মাণ বরাদ্দ জানা নেই উপজেলা কর্মকর্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৬৮০ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জ জেলায় চলতি অর্থ বছরে ৭ টি খাদ্য গুদামের নতুন ভবন নির্মিত হচ্ছে। এর মধ্যে মাধবপুর উপজেলা সদর ও নয়াপাড়ায় দুটি গুদামের নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্টান। ডালি এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু করলেও এর বরাদ্দ কত টাকা এ বিষয়ে কোন সদুত্তর দিতে পারেনি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন জানান, কত টাকা বরাদ্দ কি ডিজাইন এর কিছুই আমাদের জানা নেই। এ বিষয়ে কোন কাগজপত্র আমাদের অফিসে নেই। তবে ঠিকাদারী প্রতিষ্ঠান ভবন নির্মাণের কাজ ইতিমধ্যে শুরু করেছে। ডালি এন্টারপ্রাইজের সাইট ইস্টিমেটর হুমায়ুন কবির জানান, বরাদ্দ সম্পর্কে তার কোন ধারনা নেই। তবে ঢাকা স্থাপত্যকলা বিভাগের প্রকৌশলীরা এ কাজের দেখভাল করার কথা রয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হবিগঞ্জ জেলার ৭ টি খাদ্য গুদামের টেন্ডার হয়েছে। কিন্তু কত টাকা বরাদ্দ , কি নকশা কিংবা কাজের মান সম্পর্কে কে তদারকি করবেন এ বিষয়ে তার অফিসে কোন তথ্য নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com