শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বৈদ্যার বাজারে সিএনজি উল্টে কলেজ ছাত্রসহ আহত ৬

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ৫২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যার বাজার এলাকায় যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা উল্টে কলেজ ছাত্রসহ ৬ জন আহত হয়েছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মিরপুর-ধুলিয়াখাল সড়কের সুঘর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে মিরপুর গামী একটি সিএনজি অটোরিক্সা কলেজ ছাত্রসহ ৫জন যাত্রী নিয়ে হবিগঞ্জ থেকে রওয়ানা দেয়। পথিমধ্যে সুঘর নামক স্থানে সিএনজিটির সামনের চাকা খুলে অটোরিক্সাটি রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে চালকসহ ৬ জন আহত হয়। আহত হয়ে আত্মীয়ের সাথে কথা বলছেন কলেজ ছাত্র ছাদেক স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ হাসপাতালে প্রেরণ করেছেন। তবে আহত কলেজ ছাত্র ছাদেকুর রহমান চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী এলাকার বাসিন্দা। সে বৃন্দাবন সরকারী কলেজের ছাত্র। তাৎক্ষনিক বাকী আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিউ পলাশ ব্রিফসের সহকারী ম্যানেজার মনজুর হোসাইন বলেন, খুব স্প্রীটে ছিল সিএনজি হঠাৎ করে সিএনজির সামনের চাকা খুলে গেলে সিএনজিটি উল্টে রাস্তার নিচে খাদে পড়ে যায়। দুজনের অবস্থা খারাপ আমরা তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ ও বাহুবল হাসাপতালে পাঠিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com