বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে ব্র্যাক অফিসে দুঃসাহসিক চুরি ॥ সন্দেহভাজন ১ জন আটক

  • আপডেট টাইম সোমবার, ৩১ জুলাই, ২০১৭
  • ৭৮৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং কামালখানী ব্র্যাক অফিসে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড়বাজার তানভীর আর্ট সেন্টার এর মালিক আলমগীর রেজাকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বানিয়াচং সদর ব্র্যাক অফিসে গত শনিবার রাতে। এ বিষয়ে অত্র অফিসের এলাকা উন্নয়ন সমন্বয়কারী ইলিয়াছ ফরাজী চুরির ঘটনায় বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত শনিবার রাতে কোন এক সময়ে কামালখানী সদর অফিসের মুল গেইটসহ ভবনের ভিতরের ৬টি তালা ভেঙ্গে সংঘবদ্ধ চোর চক্রটি ভেতরে প্রবেশ করে অফিসের কাজের জন্য ব্যবহৃত ২০টি স্যামসাং এর ট্যাব নিয়ে যায়। যার মুল্য ২ লক্ষ ৪৫ হাজার ৮শ টাকা। গতকাল বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ জিয়াউল হক সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে ঘটনাস্থলের আশপাশ তল্লাশী করে তানভীর আট সেন্টার এর একটি মেমো পাওয়ায় এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বড়বাজার তানভীর আর্ট সেন্টার এর মালিক মোঃ আলমগীর রেজাকে আটক করে থানা নিয়ে যায় পুলিশ। এ বিষয়ে বানিয়াচং থানার এসআই ওমর ফারুক মোড়ল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আলমগীর রেজাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com