সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

যুদ্ধাপরাধ মামলার আসামী হওয়ায় আ.লীগ নেতা নবীগঞ্জের গোলাপ ও লাখাই’র লিয়াকত বহিস্কার ॥ মাসব্যাপী বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করবে আওয়ামী লীগ

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৮১০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ গতকাল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা সকাল ১১টায় সংগঠনের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি’র সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
আগামী ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে সরকার কর্তৃক ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণসহ জেলা আওয়ামী লীগ মাসব্যাপী যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় প্রত্যেক উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের অধিনস্থ সকল ইউনিয়ন ও ওয়ার্ডে এবং আওয়ামী লীগের সকল সহযোগি সংগঠন মাসব্যাপী কর্মসূচি পালন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে যুদ্ধাপরাধ মামলার আসামী হওয়ায় লাখাই উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী এবং নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল খায়ের গোলাপকে দল থেকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় অন্যান্যের মাঝে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান এমপিসহ জেলার কাযনির্বাহী কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com