বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জ উপজেলার কাজির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

  • আপডেট টাইম রবিবার, ৩০ জুলাই, ২০১৭
  • ৬৫৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবীগঞ্জের পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের কাজির বাজারে ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টার আগেই শতভাগ ভোট কাস্টিং হওয়াতে নির্ধারিত সময়ে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ আশিক মিয়া। নির্বাচনী ফলাফলে সভাপতি পদে আনোয়ার হোসেন (আনারস) ১২৫  ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান (দোয়াতকলম) পেয়েছেন ১১৪ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বি আব্দাল মিয়া (ছাতা) পেয়েছেন ৬৯ ভোট। সহসভাপতি পদে  আকিব উদ্দিন (চেয়ার)  ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজিম উদ্দিন (গরুর গাড়ি) পেয়েছেন ১৩২ ভোট। সাধারণ সম্পাদক পদ ফুল মিয়া (মাছ) ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাহাব উদ্দিন (ফুটবল) পেয়েছেন ১০২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে আহমদ রেজা (বাই-সাইকেল) ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাকির হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ১৪৪ ভোট। কোষাধ্যক্ষ পদে রবিউল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বি নির্বাচিত হয়েছেন। উক্ত নির্বাচন পরিদশন করেন হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট আবুল ফজল, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রশিদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট কাজল আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com