বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মানুষের সুখে দুখে পাশে দাড়ানো আমার নেশা-ডাঃ মুশফিক চৌধুরী

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৬৭৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাহুবল উপজেলার সাতকাপন ইউনিয়নে মানিকা গ্রামে দেয়া সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত সংবর্ধনানুষ্টানে বাহুবল উপজেলার চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, ৫নং লামাতাসী ইউনিয়ন কৃষকলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছালাম, তরুনলীগের সভাপতি ম.এ মজিদ তালুকদারসহ এলাকার মুরুব্বীয়ানগণ উপস্থিত ছিলেন। সংবদর্ধনা অনুষ্টানে বিপুল সংখ্যক লোক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলেই ডাঃ মুশফিক হোসেন চৌধুরীর বিকল্প নেই উল্লেখ করে আগামীতে এম.পি হিসেবে দেখতে চান।
সংবর্ধনা সভায় জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, মানুষের সুখে দুখে তাদের পাশে দাড়ানো আমার নেশা। আমি চাই উন্নয়ন। নবীগঞ্জ ও বাহুবল উপজেলার কোথায় কি উন্নয়ন প্রয়োজন তা আমাকে বলতে হবে না। সবই আমার জানা। তিনি মানিকা গ্রামের একমাত্র ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com