বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা প্রতিবাদে সিএনজি চলাচল বন্ধ

  • আপডেট টাইম বুধবার, ২৬ জুলাই, ২০১৭
  • ৫৭৩ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতের জরিমানার প্রতিবাদে সিএনজি চলাচল বন্ধ রাখা হয়েছে। পরে এমপি’র সাথে আলোচনা করে পুনরায় চালানো হয়। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
জানা যায়, সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ যাত্রীসেবা বৃদ্ধির লক্ষে হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের উপস্থিতে বানিয়াচং উপজেলা প্রশাসন সম্প্রতি সকল পরিবহণ মালিক-শ্রমিকদের নিয়ে একটি সভা করে। সভায় ভাড়া কমানোসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত মোতাবেক হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী সিএনজি’র ভাড়া দিন-রাত ২৪ ঘন্টা ৩৫ টাকা আদায় করার কথা থাকলেও তা মানা হয়নি। এ পরিস্থিতিতে গতকাল সকাল ১০টায় এসিল্যান্ড নূর এ আলম আইন-শৃংখলা বাহিনী নিয়ে সিএনজি স্ট্যান্ডে ভ্রাম্যমান আদালত বসিয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ৩টি সিএনজিকে ২শ টাকা করে এবং একটি সিএনজিকে ৪শ টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদে সিএনজি মালিক-শ্রমিকরা গাড়ী চলাচল বন্ধ করে দেয়। পরে তারা বেলা আড়াইটার দিকে মালিক সমিতির অফিসে বসে মোবাইল ফোনে এমপি’র সাথে কথা বলেন। এমপি তাদেরকে আইন মান্য করতে বলে আগামী আইন-শৃংখলা মিটিংয়ে আলোচনাক্রমে ভাড়া বাড়ানোর দাবী বিবেচনার আশ^াস দিলে পুনরায় গাড়ী চলচল শুরু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com