বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এইচ.এস.সি পরীক্ষায় নবীগঞ্জ কলেজে পাসের হার ৭৬.৫৪% ॥ ২টি জিপিএ-৫

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৫৭৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল প্রকাশিত এইচ.এস.সি পরীক্ষার ফলাফলে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে নবীগঞ্জ কলেজ থেকে ৬৩৫ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪৮৬ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৭৬.৫৪%। বিজ্ঞান বিভাগে ৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৪ জন কৃতকার্য হয়েছে। এই বিভাগ থেকে ২ জন জিপিএ-৫ এবং ২৪টি ‘এ’ গ্রেড পেয়েছে। পাসের হার ৮৮.৮৯%। এই কলেজের গণিত বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান এর মেয়ে নওশীন তাবাসসুম ইশরাত ও নবীগঞ্জ বাজারের ব্যবসায়ী মুক্তিযোদ্ধা হায়দর আলী (মারাজ মিয়া) এর মেয়ে শিফা বেগম ‘এ প্লাস’ পেয়ে উত্তীর্ণ হয়েছে। মানবিক শাখায় ৫০১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৩৮২ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৭৬.২৫%। এ বিভাগে ৮ জন ‘এ’ গ্রেড পেয়েছে। ব্যবসায় শিক্ষা শাখায় ৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৪০ জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৬৪.৫২%। এ বিভাগে ১জন ‘এ’ গ্রেড পেয়েছে।
বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড এর অধীনে ২২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ২১ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৯৫.৪৫%। এ বিভাগে ‘এ’ গ্রেড পেয়েছে ১৬ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com