শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

এইচ.এস.সি পরীক্ষায় নবীগঞ্জের কীর্তিনারায়ন কলেজের শতভাগ সাফল্য

  • আপডেট টাইম সোমবার, ২৪ জুলাই, ২০১৭
  • ৫৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নে অবস্থিত কীর্তিনারায়ন কলেজে ২০১৭ সালের এইচ.এস.সি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করেছে। উল্লেখ্য, ২০১২ সালে বীর মুক্তিযোদ্ধা মেজর অব. সুরঞ্জন দাশ উনার বাবা কীর্তিনারায়ন দাশের নামে উক্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে কলেজটি অত্র এলাকায় শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। এইচ.এস.সি উত্তীর্ণ শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণের সাথে আলাপ করলে তারা জানান, কীর্তিনারায়ন কলেজ প্রতিষ্ঠা হওয়ার পূর্বে অত্র এলাকার শিক্ষার্থীদের কলেজে লেখাপড়া করা কষ্টকর ছিল। এই কলেজ প্রতিষ্ঠা হওয়ায় খুবই কম খরচে এলাকার ছেলে মেয়েরা আধুনিক শিক্ষার সুযোগ পাচ্ছে। কলেজটি অত্যন্ত সুশৃঙ্খল ব্যবস্থাপনায় পরিচালিত হওয়ায় শিক্ষার্থী এবং অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com