মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

হাসপাতালে অক্সিজেনের অভাবে দুই শিশুর মৃত্যু

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে নিওমোনিয়ায় আক্রান্ত দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তবে অক্সিজেনের অভাবে মারা যাওয়ার বিষয়টি মানতে নারাজ সিভিল সার্জন। চিকিৎসরা নিউমোনিয়ার চিকিৎসা দিলেও তিনি বলছেন এ দু’শিশু সেফটিসিমিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। অথচ খোজ নিয়ে জানা গেছে, সদর হাসপাতালে দীর্ঘ দিন যাবত অক্সিজেন সংকট চলে আসছিল। যে কারণে অক্সিজেনের অভাবে জেলা সদরসহ বিভিন্ন উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে চিকিৎসা নিতে আসা রোগীদেরকে পড়তে হচ্ছে চরম র্দূভোগে। জেলার একমাত্র আধুনিক হাসপাতাটিই রোগী ভরসা। কিন্তু দীর্ঘ দিন হাসপাতালে অক্সিজেন সংকট থাকলেও কর্তৃপক্ষ এব্যাপারে কার্যত কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন রোগীর পরিবারের লোকজন। গত ৪ ফেব্র“য়ারী হবিগঞ্জ শহরের গোসাইপুর এলাকার বাসিন্দা শহীদ মিয়ার নবজাতক শিশু (মেয়ে) নিওমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করেন। শিশুটিকে প্রতি ২ ঘন্টা পরপর অক্সিজেন দিতে পরামর্শ দেন ডাক্তার। শহীদ মিয়া অভিযোগ করেন ৫ দিন হাসপাতালে চিকিৎসারত থাকার পর অক্সিজেনের অভাবেই শিশুর মৃত্যু ঘটে। অপর দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ফেরদৌস মিয়ার কন্যা ডলি (১৫দিন)  নিওমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসাপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ওই শিশুটিরও মৃত্যু হয়। ভোক্তভোগী ফেরদৌস মিয়া অভিযোগ করে বলেন, হাসপাতালে ভর্তির পর চিকিৎসক তার বাচ্চাকে অক্সিজেন দিতে বলেন। কিন্তু হাসপাতালে অক্সিজেন সংকট থাকায় তাকে অক্সিজেন দিতে পারেননি। পরে ডলি দুপুর আড়াইটায় মারা যায়। এ ব্যাপারে হবিগঞ্জের ভারপ্রাপ্ত সিভিল সার্জন বলেন, শিশু দূটি নিওমোনিয়ায় নয় সেফটিসিমিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। আর হাসপাতালে অক্সিজেনের কোন অভাব নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com