মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

অগ্নিকান্ড থেকে অল্পের জন্য রক্ষা পেল চুনারুঘাট শহর

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৩০ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ অল্পের জন্য ভয়াভহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে চুনারুঘাট শহর। স্থানীয় লোকজন এবং পল্লী বিদ্যুতের তড়িৎ সিদ্ধান্তের ফলে দ্রুত আগুন নিভানো সম্ভব হয়। তবে বিদ্যুতের একটি সাব মিটার ও ক্যাবল পুড়ে ছাই হয়ে যায়।
গতকাল বুধবার বিকেল ৪টার দিকে পৌরশহরের হাজী সিকান্দর শপিং কমপ্লেক্সের দু’তলায় বাংলা ক্যাফে নামে মিনি চাইনিজ রেস্টুরেন্টের একটি সাব-মিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে। আগুনের ধোয়া ছড়িয়ে পড়লে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ও পাশে পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্শ্ববর্তী মার্কেটের দোকানগুলো থেকে মানুষজন রাস্তায় বেরিয়ে আসে। তাৎক্ষনিক খবর পেয়ে দক্ষিণ বাজারস্থ স্থানীয় পল্লী বিদ্যুত কার্যালয় থেকে দ্রুত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিভাতে সক্ষম হয়। ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং অগ্নিকান্ড থেকে রক্ষা পায় চুনারুঘাট শহর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com