বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে রাস্তা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৭০৩ বা পড়া হয়েছে

নারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আড়াই কোটি টাকা ব্যয়ে ৩টি রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হবিগঞ্জ-৪ আসনের এমপি ও মহান জাতীয় সংসদের প্যানেল স্পিকার এডঃ মাহবুব আলী। তিনি শুক্রবার সকালে উপজেলার ৪নং পাইকপাড়া ইউনিয়নের কালাম চেয়ারম্যান বাজার টু শাইলগাছ ভায়া জোয়ার মাগুরউন্ডা রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ রাস্তাটি ১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হবে। পরে গণেশপুর বাজার টু নোয়ানী বাঘমারা ভায়া নোয়াবাদ রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ রাস্তাটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুজ্জামান শামীম, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মাস্টার, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, এমপির পিএ মোছাব্বির হোসেন বেলাল, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রইছ উল্লা, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, পৌর যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ্, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম রুবেল, ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার প্রমুখ। এদিকে ৫নং শানখলা ইউনিয়নের লালচান্দ টু তেতুল তলা রাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এমপি মাহবুব আলী। এ রাস্তাটি ৫৬ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, শানখলা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিক তরফদার, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক সবুজ মিয়া, যুগ্ম আহ্বায়ক আউয়াল তরফদার, জাহেদ তরফদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বিলাশ আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com