শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল-মিলাদ গাজী

  • আপডেট টাইম শনিবার, ২২ জুলাই, ২০১৭
  • ৬৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জেলা আওয়ামীলীগ নেতা শাহ নেওয়াজ মিলাদ গাজী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রোল মডেল। আওয়ামীলীগ যখন ক্ষমতায় আসে দেশের উন্নয়ন হয়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য দলীয় নেতৃবৃন্দের প্রতি তিনি আহবান জানান।
তিনি গতকাল শুক্রবার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন। আওয়ামীলীগ নেতা আলিম উদ্দিনের সভাপতিত্বে ছাত্রলীগের সভাপতি আব্দুল আজাদ শাহজাহানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান কাজল, ইনাতগঞ্জ আওয়ামীলীগের সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি আজিজুর রহমান, সহ-সভাপতি আব্দুল খালিক প্রমূখ। বক্তব্য রাখেন যুবলীগ নেতা সাফু আলম, সিরাজুল ইসলাম, ইজাজুর রহমান, সৈয়দ মোঃ কামাল, সাজ্জাদ হোসেন, সৈয়দ আব্বাস, ছাত্রলীগের সহসভাপতি খায়রুল ইসলাম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com