বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবল আইন শৃংখলা কমিটির সভায় ॥ মদ-জুয়া ও হেরোইনের বিরুদ্ধে কঠোর অভিযানের সিদ্ধান্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২১ জুলাই, ২০১৭
  • ৬০৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিনের ঐকান্ত প্রচেষ্টায় ও অন্যান্যদের আন্তরিক সহযোগিতায় বাহুবল বাজারের প্রধান সড়ক যানজটমুক্ত হওয়ায় উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় বিষয়টিকে ভূয়সী প্রশংসা করা হয়েছে। তাছাড়া বাহুবলে মদ, জুয়া, হেরোইন, ইয়াবা ও নারী ব্যবসার সাথে জড়িত অপরাধীরা কিছু দিন বন্ধ থাকার পর আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠায় তাদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর সিদ্ধান্ত হয়। এছাড়াও বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর- এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বাহুবল উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন-এর সভাপতিত্বে আইন শৃংখলা কমিটি মাসিক সভায় উল্লেখিত সিদ্ধান্ত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা খানম, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল হক, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুন নূর মানিক, ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, শামছুদ্দিন তারা মিয়া, শাহ আব্দাল মিয়া, আজমল হোসেন চৌধুরী, হাবিবুর রহমান চৌধুরী টেনু, সাইফুদ্দিন লিয়াকত, কামরুজ্জামান বশির, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি মোঃ নূরুল ইসলাম নূর, বাহুবল কলেজের অধ্যক্ষ আবদুর রব শাহিন, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. বাবুল কুমার দাশ, প্রাণী সম্পদ কর্মকর্তা আজিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা ফরিদা পারভীন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা বেগম, একটি বাড়ী-একটি খামার প্রকল্পের সমন্বয়ক রৌশনারা বেগম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com