বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পইলে আইনশৃংখলা কমিটির সভা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭
  • ৫৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রির্পোটার ॥ ৪নং পইল ইউনিয়ন পরিষদ আইন শৃংখলা রক্ষা কমিটির উদ্যোগে পইল ইউপির সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার সকালে স্থানীয় বিপিন চন্দ্র পাল স্মৃতি পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক। প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ হায়াতুন নবী। পইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফের সঞ্চালনায় উক্ত আইন শৃংখলা মিটিংয়ে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ ইয়াছিনুল হক, ওসি তদন্ত মোহাম্মদ ডালিম আহমেদ, এসআই মোঃ রকিবুল ইসলাম, এএসআই হরিধন। সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তাগন স্থানীয় জনগণের বিভিন্ন অভিযোগ শ্রবন করেন ও যথাসাধ্য সমাধান দেয়ার চেষ্টা করেন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন হাজি আম্বর আলী, আরজত আলী, মহরম আলী, ছুরুখ মিয়া, হায়দার আলী, আঃ শহীদ মেম্বার, তাজুল ইসলাম, সংগ্রাম ভট্টাচার্য্য, শাহ আলম প্রমুখ। সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সদস্যগন নিজ নিজ ওয়ার্ডের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি তুলে ধরেন ও অপরাধ দমনে সদর থানা পুলিশ প্রশাসনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com