বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগের তদন্ত সম্পন্ন

  • আপডেট টাইম বুধবার, ১৯ জুলাই, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত গতকাল সম্পন্ন হয়েছে। বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসে উক্ত তদন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান শিক্ষিকাসহ অভিযোগকারীগণ ও স্বাক্ষীরা উপস্থিত ছিলেন। স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে অভিযুক্ত সহকারী শিক্ষক জুলহাস মিয়া কোন ধরণের নোটিশ না পেয়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে পুনরায় স্কুল ফাঁকি দিয়ে তদন্ত অনুষ্ঠানস্থলে উপস্থিত হলে অভিযোগকারীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে জুলহাস মিয়ার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন উর্ধবতন কর্তৃপক্ষ বরাবরে ১ সপ্তাহের মধ্যে প্রেরণ করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, পাঞ্জারাই গ্রামের মোঃ রফিক আহমেদ বকুলসহ ১০ ব্যক্তি উপজেলা শিক্ষা অফিসার বরাবরে প্রধান শিক্ষিকা স্বপ্না দাশ সামন্তের বিরুদ্ধে সরকারি বরাদ্দের টাকা আত্মসাত এবং বিভিন্ন দুনীতির অভিযোগ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com