মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শায়েস্তাগঞ্জে ভবনে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭
  • ৬৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ওয়ার্কশপ এলাকায় ভবনে কাজ করার সময় জয়নাল আবেদীন (২০) নামের এক নির্মাণ শ্রমিক বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছে। হাসপাতালে লাশ রেখে ভবনের ঠিকাদার পালিয়ে যায় অভিযোগ স্বজনদের। নিহত জয়নাল চুনারুঘাট উপজেলার গোড়ামি গ্রামের আতর আলীর পুত্র। গতকাল সোমবার বিকালে সে ওই এলাকার এক ব্যক্তির ভবনে কাজ করার সময় অসতর্কতাবশত বিদ্যুতস্পৃষ্ট হয়। মূমুর্ষু অবস্থায় ঠিকাদার ও তার লোকজন সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যু হয়েছে এমন খবর শুনে ঠিকাদার পালিয়ে যায়। জয়নালের চাচা ফরিদ মিয়া জানান ঠিকাদার সন্ধ্যায় তাকে ফোন করে জানায় তাঁর ভাতিজা মারা গেছে। এমন খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। পুলিশ লাশের সুরতহাল তৈরি করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com