মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মোবাইল ফোনে কথা বলতে না দেয়ায় ছুরিকাঘাত

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৬৪৭ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে মোবাইল ফোন কথা বলতে না দেয়ায় শনিবার দুপুরে ৪ দৃর্বৃত্ত উপযুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেছে তুহিন (১৮) নামে এক যুবককে। মূর্মূষ অবস্থায় তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছে। তুহিন পৌর শহরের পশ্চিম মাধবপুর গ্রামের তোফাজ্জ্বল হোসেনের ছেলে। পুলিশ জনতার সহযোগিতায় ছুরিসহ ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের নিলয় রহমান ইমন (১৯) নামে এক দৃর্বৃত্তকে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুুপুরে মাধবপুর বাজারে মনোজ কান্তি মোদকের মসল্লা মিলের সামনে একটি চা-ষ্টলে তুহিন চা পান করতে যায়। এ সময় ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের নিলয় রহমান ইমন, একই গ্রামের কাজী আমিরুল ইসলাম ওরুপে আমরু মিয়ার ছেলে মোঃ মাহমুদ ওরুপে সারেক (২০) কাজী সামসু মিয়ার ছেলে মোঃ সামি মিয়া (২৩) ও বুধন্তী গ্রামের মোঃ রহিম ভূইয়ার ছেলে মোঃ জলিল ভূইয়া (২২) কথা বলার জন্য তুহিনের মোবাইল ফোনটি চায়। তুহিন ফোন না দিলে ৪ জনসহ আর ২/৩জন তাকে মারধোর করতে থাকে এক পর্যায়ে দৃর্বৃত্তরা ছুরি ও চা-পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে থানর এসআই আব্দুল ছত্তর একদল পুলিশ নিয়ে ছুরিসহ ইমনকে গ্রেফতার করে। এ ব্যাপারে তুহিনের বড় ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে থানার ওসি তদন্ত মোঃ সাজেদুল ইসলাম পলাশ জানান, একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে পুলিশ তৎপরতা চালিয়ে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com