মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নীরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

  • আপডেট টাইম রবিবার, ১৬ জুলাই, ২০১৭
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভাধীন নীরদাময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র-ছাত্রীদের মাঝে হৃদয় সদয় শিক্ষা ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকাল ১১ টার দিকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ অসিত দাসের রঞ্জন দাসের সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী দানবীর শচীন্দ্র লাল সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রাক্তণ পৌর কমিশনার ফাউন্ডেশনের সদস্য আলহাজ্ব উছমান গণি।
শিক্ষা ফাউন্ডেশনের সদস্য সচিব প্রমথ চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লাকী আক্তার, গীতা পাঠ করেন উৎপল সুত্রধর। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন, বিদ্যুৎ পাল, হরিপদ দাস, প্রধান শিক্ষিকা সুমিত্রা অর্জুন প্রমূখ।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এ বছরও শচীন্দ্র কলেজে মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে হৃদয়-সদয় শিক্ষা ফাউন্ডেশনের পক্ষ থেকে বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com