শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

দেওয়ান মামুর সমাধি প্রাঙ্গনে মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে

মোহাম্মদ আলী মমিন ॥ দেওয়ান আক্তার হাসান প্রকাশিত দেওয়ান মামুর ওফাত উত্তর মরহুমের কবর প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জ উত্তর বহুলার বাইপাস রোডস্থ দেওয়ান বাড়ী প্রাঙ্গনে মিলাদে দুরুদ পাঠ করেন বিভিন্ন মসজিদের ইমামগণ। দোয়া পরিচালনা করেন হবিগঞ্জ দারুছুন্নাৎ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা সফিকুল হক চৌধুরী। পূর্বে দেওয়ান মামুর কবরস্থান প্রাঙ্গনে শরিয়ত বিরোধী কার্যকলাপরোধ কল্পে মাজার কমিটির নাম ঘোষণা করেন হবিগঞ্জ জেলা চেয়ারম্যান সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান মোতাওয়াল্লী সাবেক এআইজিপি মালিক খসরু ও প্রধান খাদেম দেওয়ান আমির খসরু শাহজাহান। মিলাদ শেষে সমাধি প্রাঙ্গনে মাগরিবের নামাজ অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খাদেম দেওয়ান আমির খসরু শাহজাহান। মিলাদে দুরুদ পাঠ করেন মাওঃ জহিরুল ইসলাম, হাফেজ জাকারিয়া, ইমাম মোস্তফা কামাল, মাওঃ রুহুল আমিন, মাওঃ ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা ক্বারী নূর মোহাম্মদ, কাজী মাওঃ জসিম উদ্দিন খান চৌধুরী, ক্বারী মাওঃ মোঃ সোহেল আরমান, মাওঃ মইন উদ্দিন আশরাফী, হাফেজ ক্বারী মোঃ সেলিম আহমেদ প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে হাজারো আশেকানভক্ত শুভাকাংখী অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com