বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুবদল নেতা আরব আলী কারাগারে

  • আপডেট টাইম বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ আরব আলী (৩৫) কে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি বহুলা গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার বিকেলে তাকে হবিগঞ্জের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আজ বুধবার তার জামিনের আবেদন করা হবে বলে তার নিয়োজিত আইনজীবি জানিয়েছেন। উল্লেখ্য, গত সোমবার বিকেলে সদর থানার এসআই অরূপ কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ পুরাতন পৌরসভা রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। এ ব্যাপারে সদর থানার এসআই রকিবুল ইসলাম বাদি হয়ে একটি মাদক মামলা দায়ের করেছে। তিনি জানান, তার কাছ তকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com