বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ৯ জুলাই, ২০১৭
  • ৬৯৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ অত্যন্ত জঁমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরাম কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা-২০১৬ এর কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা। গতকাল শনিবার সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পরিষদ অডিটরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসের সংসদ সদস্য এডঃ মোঃ আবু জাহির।
হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সভাপতি এখলাছুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক এম শেকুল ইসলাম সরদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের পরীক্ষা নিয়ন্ত্রক উপাধ্যক্ষ মুহম্মদ আব্দুজ জাহের ও দি ল্যাবএইড (প্রাঃ) হাসপাতালের চেয়ারম্যান মশিউর রহমান শামীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামের সহ সভাপতি জানে আলম, মঞ্জুরুল হক মাসুদ, সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক মোঃ আব্দুছ ছাত্তার, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী রাসেল, সদস্য মোঃ ফারুক মিয়া, মোঃ এমরান মিয়া প্রমুখ। এছাড়াও বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রধানগণসহ অভিভাবকগণ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে কৃতি ছাত্র-ছাত্রীর হাতে ক্রেষ্ঠ তুলে দেন প্রধান অতিথি এমপি এডঃ মোঃ আবু জাহির। এ সময় তিনি এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য হবিগঞ্জ কিন্ডারগার্টেন ফোরামকে অভিনন্দন জানান। তিনি সংগঠনের উন্নয়নে ১ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com