বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গে পৃথক দূর্ঘটনায় আইনজীবীসহ আহত ৭

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০১৭
  • ৮৯৭ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে পৃথক দুটি দূর্ঘটনায় আইনজীবীসহ ৭ জন আহত হয়েছেন। গুরুতর আহত ১জনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে ১ম দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে একটি সিএনজি যোগে কোর্টের উদ্দেশ্যে রওনা হন অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ। সকাল ১০টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের আতুকুড়া নামকস্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এদিকে হবিগঞ্জ-বানিয়াচং রোডের উমেদনগর নামকস্থানে দুপুরের দিকে সিএনজি অটোরিক্সার সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বানিয়াচং আইডিয়েল কলেজের প্রভাষক আমিরুল ইসলামসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ও বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com