বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বাহুবলে দুর্ঘটনায় সিএনজি অটোরিকশা যাত্রী নিহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৫৮১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সড়ক দুর্ঘটনায় ময়না মিয়া নামে এক সিএনজি অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। সোমবার দুপুর পৌণে ২টায় সংঘটিত দুর্ঘটনায় আহত ময়না মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নেয়ার পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি তার শ্যালক যুবদল নেতা আব্দুল হান্নান নানু নিশ্চিত করেছেন। নিহত ময়না মিয়া উপজেলার সেনারকান্দি গ্রামের হাজী কমর উদ্দিনের পুত্র। ওই সময় তিনি সিএনজি অটোরিকশাযোগে মিরপুর থেকে ঢাকা-সিলেট মহাসড়ক পথে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাকে বহনকারী অটোরিকশাটি মহাসড়কের উপজেলা সদর সংলগ্ন ইসলামাবাদস্থ মোহনা কমিউনিটি সেন্টারের কাছে একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় অটোরিকশা যাত্রী ময়না মিয়া (৫০) গুরুতর আহত হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com