বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শায়েস্তাগঞ্জে সিএনজিসহ ২৪ কেজি গাঁজা উদ্ধার

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৬৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ নম্বরবিহীন একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করেছে র‌্যাব। গত রবিবার রাত ১০টার দিকে শায়েস্তাগঞ্জ ঢাকা-সিলেট মহাসড়কের জিএস ব্রাদার্স সিএনজি পাম্পের কাছ থেকে আটক করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি নীল রঙ্গের পলিথিন দিয়ে ফলের কার্টুনে কসটিপ দিয়ে পেছানো অবস্থায় ২৪ কেজি গাঁজাসহ একটি নম্বর বিহীন সিএনজি অটোরিক্সা আটক করা হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও সিএনজি চালক পালিয়ে যায়। র‌্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মাঈন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com