শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর কর ৮৭ শতাংশ আদায় হওয়ায় মেয়রের কৃতজ্ঞতা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৫৬২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভায় ৮৭ শতাংশ পৌরকর আদায় করে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্পের শর্তপূরণ করেছে হবিগঞ্জ পৌরসভা। ইউজিআইআইপি-৩ নামে সমধিক পরিচিত এ প্রকল্পে টিকে থাকতে বিভিন্ন শর্তের মধ্যে অন্যতম ৮৫ শতাংশ কর আদায় করা। হবিগঞ্জ পৌরসভার সাম্প্রতিক তৎপরতায় কোন ধরনের ক্রোকী পরোয়ানা ছাড়াই ২০১৬-২০১৭ অর্থবছরে ৮৭ শতাংশ পৌরকর আদায় হয়েছে। এতে করে ইউজিআইআইপি-৩ এ টিকে থাকাসহ হবিগঞ্জ পৌরসভায় উন্নয়নের পথ সুগম হলো। পৌরকর পরিশোধ করে প্রকল্পের শর্ত পূরনে সহযোগিতা করায় হবিগঞ্জ পৌরসভার সকল সরকারী, আধাসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং পৌর এলাকার করদাতাগণকে পৌরসভার পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি, কে গউছ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com