বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না করায় হিমশিম খাচ্ছে অগ্রদূত ফিলিং স্টেশন জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন ॥ মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন সভাপতি মাসুদ করিম আখঞ্জি তাপস সাধারণ সম্পাদক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় হুইপ জিকে গউছ ॥ মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সরকারের অঙ্গীকার হবিগঞ্জ প্রেসক্লাবের কার্য-নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন হবিগঞ্জ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহীন সিংগাইর বিলের উপর নির্মিত সেতুর উদ্বোধন ॥ কয়েক যুগ অপেক্ষার অবসান দীর্ঘদিনের দূর্ভোগ লাগব কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন বাহুবলে সন্ত্রাসবিরোধী আইনে ইউপি সদস্য জসিম মেম্বার গ্রেপ্তার মাধবপুরে হত্যা করে লাশ গুম র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ১ বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ

বধ্যভুমি সংরক্ষণ করায় ইউপি চেয়ারম্যান সনজুকে সম্মননা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৮৮২ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের আলোচিত নালুয়া বধ্যভুমি সংরক্ষণ করায় আহমদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজুকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল চুনারুঘাট ডাকবাংলো প্রাঙ্গনে স্থানীয় মুক্তিযোদ্ধা কর্তৃক আয়োজিত এক অনুষ্টানে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুর রউফ, স্থানীয় সরকার বিভাগের উপ সচীব দীলিপ কুমার বনিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের সাবেক কমান্ডার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান, থানা ইউনিটের সাবেক কমান্ডার আঃ রশীদ, ডেপুটি কমান্ডার আঃ ছামাদ প্রমুখ। নালুয়া চা বাগানের পশ্চিম টিলায় অবস্থিত বধ্যভুমিটি বিগত ১ বছর পূর্বে একটি কুচক্রী মহল ভেঙ্গে দিয়ে ওই স্থানে মন্দির নির্মান করে। এ নিয়ে জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশিত হয়। তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বধ্যভুমিটি সংরক্ষণের তাগিদ দেন। এরপর আহমম্মদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু পরিষদের মাধ্যমে বধ্যভুমি সংস্কার কাজে হাত দেন। আকর্ষনীয় ওই বধ্যভুমিটি নির্মানের পর  দেশের বিভিন্ন স্থান থেকে তা দেখার জন্য প্রতিদিনই পর্যটকদের ভিড় লেগে থাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com