সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ^াসী না-এম.পি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ^াস করে না। জননেত্রী শেখ হাসিনা করেন উন্নয়নের রাজনীতি। আপনারা আওয়ামী লীগকে ভোট দিয়েছেন। বিনিময়ে শেখ হাসিনা আপনাদের দিয়েছেন নিম্নœ মধ্যম আয়ের দেশ। গতকাল রবিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর ইউনিয়নের নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭৫ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে ২য় ও ৩য় তলা ভবন এবং সীমানা দেয়াল নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, আমাদের জেলা আর অবহেলিত নেই। হবিগঞ্জ এখন একটি আলোকিত জেলায় পরিণত হয়েছে। আপনাদের নূরপুর থেকে বিভিন্ন কোম্পানীর মাধ্যমে দেশের আয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা। নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা একদিন থাকবো না। তোমরাই দেশের ভবিষ্যত। তাই তোমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের হাল ধরতে হবে। এ সময় তিনি গাইড বই ক্রয় থেকে বিরত থাকার জন্য আহবান জানান এবং বলেন, যে শিক্ষকরা শিক্ষার্থীদের নোট বই কিনার পরামর্শ দেয় তারা ভাল মানুষ না।
ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কিবরিয়া বেলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিদ।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মুক্তার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জলফু মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল কাদির আছাদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, ব্রাহ্মনডুরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী মোঃ মুখলিছ মিয়া, উপজেলা শিক্ষা অফিসার জিয়া উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য নাজমা খাতুন, ফজলু মেম্বার, লাল মিয়া, করিম সরদার, আইয়ুব আলী সরদার, আব্দুর রকিব প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com