বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে ছাত্রের হাতে কলেজ শিক্ষক লাঞ্ছিত

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৬১২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং জনাব আলী কলেজের এক প্রভাষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে সাহিদুর রহমান নামে এক ছাত্র। ১ জুলাই শনিবার দুপুরে কলেজের শ্রেণিকক্ষে এ ঘটনাটি ঘটে। লাঞ্ছনাকারী ছাত্র সাহিদুর একই কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রভাষক সহিদুল ইসলাম দ্বাদশ শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। এ সময় সাহিদুর শ্রেণিকক্ষের বারান্দায় হৈহুল্লোড় করে। এতে পাঠদান ব্যাহত হয়। এ সময় প্রভাষক সহিদুল ইসলাম বারান্দা থেকে চলে যেতে বলায় সাহিদুর ক্ষিপ্ত হয়ে শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষকের শার্টের কলার ধরে টানাটানিসহ তাঁকে কিলঘুষি মারে।
এ ব্যাপারে কলেজের অধ্যক্ষ সাফিউজ্জামান খান বলেন, ন্যক্কারজনক এ ঘটনায় শিক্ষকরা মারাত্মক ক্ষুব্ধ হন। পরে প্রভাষক সহিদুল ইসলামের পা ধরে মাফ চেয়েছে সাহিদুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com