বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের কুর্শি ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটি

  • আপডেট টাইম সোমবার, ৩ জুলাই, ২০১৭
  • ৫৯১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার ৬নং কর্শি ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ জুন কুর্শি ইউনিয়ন পরিষদ হল রুমে ইউনিয়ন তাঁতীলীগের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান আলী আহমেদ মুছা, কেন্দ্রীয় যুবলীগ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক উজ্জল সরদার, উপজেলা তাঁতীলীগ আহ্বায়ক ফারুক মিয়া, যুগ্ম আহ্বায়ক ইমন আহমেদ চৌধুরী, লুৎফুর রহমান, সদস্য সচিব প্রনব দেব, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু ছালেহ জীবন।
ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল আহমেদ চৌধুরীর পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে ইয়াকুব মিয়াকে আহ্বায়ক, জামল উদ্দিন, আনহার মিয়া, ফজল মিয়া, মনর মিয়া, অজিত সূত্রধর ও মফিজ মিয়াকে যুগ্ম আহ্বায়ক এবং আশিকুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট তাঁতীলীগ কুর্শি ইউনিয়ন কমিটি অনুমোন করা হয়। কমিটি সদস্যগণ হলেন, ফারছু মিয়া, কামাল হোসেন, মিরাশ উদ্দিন, ফুলকাছ মিয়া, আব্দুল আহাদ, খুর্শেদ মিয়া, মহিবুর রহমান ময়না, ছনর মিয়া, মিজানুর রহমান, মিরাশ উদ্দিন, তালেব হোসেন, শিপন মিয়া, অনু রাণী সূত্রধর, ছুরুক মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com