বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ থেকে সাধুর বাজারে সিএনজি লাইন চালুর সিদ্ধান্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪
  • ৫৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া-সাধুর বাজার এলাকায় সরাসরি সিএনজি লাইন চালু করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে সাধুরবাজারে রাজিউড়া ও নিজামপুর ইউনিয়নের জন সাধারণের সাথে জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং চট্ট ১৯৭৯) এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়। হবিগঞ্জ জেলা অটো রিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ্ আশরাফ উদ্দিন শামীম এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাংবাদিক শরিফ চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা অটো রিক্সা অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ মাজিদুর রহমান শিপু, কোষাধ্যক্ষ ময়না মিয়া, সদর উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নুরুল হক লিটন। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন, সাধুরবাজার এলাকার সর্দার কাদির মেম্বার, বাজার কমিটির সাধারণ সম্পাদক লোকমান মিয়া, আক্রম আলী সর্দার, জহুর আলী, শরীফ মাষ্টার, আলকাছ মিয়া, মখলিছ মিয়া, মতিন মেম্বার, জুয়েল রানা, খালেক মিয়া ও ফারুক মিয়া। শ্রমিক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক নেতা শামীম আহমেদ স্বপন, মখলিছ মিয়া, উমেদনগর আঞ্চলিক শাখার সভাপতি আফজাল হোসেন বাবুল, সাধুরবাজার এলাকার শ্রমিক নেতা শামসু মিয়া, ইকবাল মিয়া, ময়না মিয়া, আবুল খায়ের, মুক্তার হোসেন, আব্দাল মিয়া ও শিবলু মিয়া প্রমূখ। এলাকাবাসী জনগন ও যাত্রীদের সুবিধার্থে হবিগঞ্জ থেকে সরাসরি সিএনজি চালুর ও সাধুরবাজার-রাজিউড়া এলাকায় একটি ষ্ট্যাান্ড কমিটি অনুমোদনের দাবী জানান। তাদের দাবীর প্রেক্ষিতে জেলা কমিটির সভাপতি শাহ্ আশরাফ উদ্দিন শামীম অচিরেই একটি ষ্ট্যান্ড কমিটি অনুমোদন দেয়ার ঘোষণা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com